মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১৯৭
পবিত্রতা অর্জন
(২) পরিচ্ছেদঃ ওযু করা, সেই ওযুতে মসজিদে গমন ও সালাত আদায় করার ফযীলত বা মর্যাদা প্রসঙ্গে
(১৯৭) উসমান ইবন্ আফফান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যদি কেউ পরিপূর্ণরূপে ওযু করে অতঃপর সে ফরয সালাত আদায় করতে গমন করে এবং তা আদায় করে তাহলে তার পাপ ক্ষমা করা হয়।
(মুসলিম ও অন্যান্য।)
كتاب الطهارة
(2) باب في فضل الوضوء والمشي إلى المساجد والصلاة بهذا الوضوء
(197) عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأسبغ الوضوء ثم مشى إلى صلاة مكتوبة فصلاها غفر له ذنبه
tahqiqতাহকীক:তাহকীক চলমান