মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ১৯৬
পবিত্রতা অর্জন
(২) পরিচ্ছেদঃ ওযু করা, সেই ওযুতে মসজিদে গমন ও সালাত আদায় করার ফযীলত বা মর্যাদা প্রসঙ্গে
(১৯৬) কা'ব ইবন উজরাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছিঃ তোমাদের কেউ যখন সুন্দররূপে ওযু করে অতঃপর সালাতের উদ্দেশ্যে বের হয় তখন যেন সে তার দুই হাত একত্র করে আঙুলগুলি পরস্পরের মধ্যে প্রবেশ না করায়; কারণ সে (গমনরত অবস্থায়ও) সালাতের মধ্যেই থাকে।
[আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ, ইবন হিব্বান। মুনযিরী বলেন, আহমদ ও আবু দাউদের সনদ নির্ভরযোগ্য।]
[আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ, ইবন হিব্বান। মুনযিরী বলেন, আহমদ ও আবু দাউদের সনদ নির্ভরযোগ্য।]
كتاب الطهارة
(2) باب في فضل الوضوء والمشي إلى المساجد والصلاة بهذا الوضوء
(196) عن كعب بن عجرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم
يقول إذا توضأ أحدكم فأحسن وضوءه ثم خرج عامدا إلى الصلاة فلا يشبك 1 بين يديه فإنه في الصلاة
يقول إذا توضأ أحدكم فأحسن وضوءه ثم خرج عامدا إلى الصلاة فلا يشبك 1 بين يديه فإنه في الصلاة