মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১৯৫
পবিত্রতা অর্জন
(২) পরিচ্ছেদঃ ওযু করা, সেই ওযুতে মসজিদে গমন ও সালাত আদায় করার ফযীলত বা মর্যাদা প্রসঙ্গে
(১৯৫) উকবাহ ইবন আমির আল-জুহানী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছিঃ যখন কোনো মানুষ ওযু করে মসজিদে আগমন করে তখন মহা সম্মানিত আল্লাহ তাঁর প্রতি পদক্ষেপের জন্য দশটি পুণ্য লিখেন। এরপর যখন সে সালাত আদায় করার পর মসজিদের মধ্যে বসে থাকে তখন সে একজন নফল সালাতে রত রোযাদারের সমমর্যাদা লাভ করে। যতক্ষণ না সে মসজিদ থেকে ফিরে আসে ততক্ষণ সে এই মর্যাদা ও পুণ্যের মধ্যে থাকে।
(আবূ ইয়ালা, তাবারানী, ইবনু খুযাইমাহ, ইবন্ হিব্বান। সনদে দুর্বলতা আছে।)
كتاب الطهارة
(2) باب في فضل الوضوء والمشي إلى المساجد والصلاة بهذا الوضوء
(195) عن عقبة بن عامر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا توضأ الرجل فأتى المسجد كتب الله عز وجل له بكل خطوة يخطوها عشر حسنات فإذا صلى في المسجد ثم قعد فيه كان كالصائم القانت 2 حتى يرجع
tahqiqতাহকীক:তাহকীক চলমান