মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮৯
নামাযের অধ্যায়
অনুচ্ছেদঃ আসরের নামাযের পর দু'রাকাত নফল নামায প্রসঙ্গে
(১৮৯) মু'আবিয়া ইবন্ আবু সুফিয়ান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমরা একটা নামায পড়, আমি রাসূল (ﷺ)-এর সান্নিধ্য লাভ করেছিলাম কিন্তু তাঁকে সে নামাযটি পড়তে কখনো দেখি নি, তিনি সে নামায পড়তে বারণ করেছিলেন। অর্থাৎ আসরের পরে দু'রাক'আত নফল নামায।
كتاب الصلاة
فصل فيما جاء في الركعتين بعد العصر
(189) عن معاوية (بن أبي سفيان) رضى الله عنه قال إنَّكم لتصلُّون صلاة، لقد صحبنا رسول اله صلى الله عليه وسلم فما رأيناه يصلِّيها، ولقد نهى عنها، يعني الركعتين بعد العصر.
tahqiqতাহকীক:তাহকীক চলমান