মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৯০
নামাযের অধ্যায়
অনুচ্ছেদঃ আসরের নামাযের পর দু'রাকাত নফল নামায প্রসঙ্গে
(১৯০) রাবিয়া ইবন্ দাররাজ থেকে বর্ণিত যে, আলী ইবন্ আবু তালিব মক্কা যাবার পথে আসরের পর দু'রাক'আত নফল নামায পড়লেন। উমর (রা) তাঁকে এ নামায পড়তে দেখে তাঁর উপর ক্ষুব্ধ হলেন। অতঃপর বললেন, আল্লাহর কসম! আপনি জানেন যে, রাসূল (ﷺ) এ নামাযটি পড়তে বারণ করেছিলেন।
(তাহাবী। এর সনদ উত্তম।)
(তাহাবী। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
فصل فيما جاء في الركعتين بعد العصر
(190) عن ربيعة بن دراجٍ أنَّ عليَّ بن أبي طالبٍ رضى الله عنه سبَّح بعد العصر ركعتين في طريق مكَّة فرآه عمر فتغيَّظ عليه، ثمَّ قال أما والله لقد علمت أنَّ رسول الله صلى الله عليه وسلم نهى عنهما