মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮৮
নামাযের অধ্যায়
অনুচ্ছেদঃ আসরের নামাযের পর দু'রাকাত নফল নামায প্রসঙ্গে
(১৮৮) আলী (রা) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আসরের নামাযের পর (নফল) নামায পড়ো না, তবে সূর্য যদি উপরে থাকে তবে (নফল) নামায পড়তে পার।
(আবু দাউদ, নাসাঈ। হাফিয ইবন্ হাজার ফতহুল বারীতে হাদীসটির সনদ একস্থানে হাসান ও অন্যস্থানে সহীহ্ বলে মন্তব্য করেছেন।)
كتاب الصلاة
فصل فيما جاء في الركعتين بعد العصر
(188) ز عن عليٍ رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال لا تصلَّوا بعد العصر إلاَّ أتصلُّوا والشَّمس مرتفعة.
tahqiqতাহকীক:তাহকীক চলমান