মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮৭
নামাযের অধ্যায়
(২) পরিচ্ছেদঃ ফজর ও আসরের নামাযের পরে নামায পড়তে নিষেধাজ্ঞা
(১৮৭) ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, কিছু নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য লোক আমার কাছে সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশী বিশ্বাসযোগ্য হলেন আমার কাছে উমর ইবন খাত্তাব (রা), নবী (ﷺ) বলতেন, আসরের নামাযের পর সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত (অন্য) নামায পড়তে নেই। আর ফজরের নামাযের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত অপর কোন নামায পড়তে নেই।
(বুখারী, মুসলিম বায়হাকী, তিরমিযী, আবু দাউদ ও নাসাঈ।)
كتاب الصلاة
(2) باب في النهي عن الصلاة بعد صلاتي الصبح والعصر
(187) عن ابن عبَّاسٍ رضى الله عنهما قال شهد عندي رجالٌ مرضيون
وأرضاهم عندي عمر (بن الخطَّاب) أنَّ نبيَّ الله صلَّى الله عليه وآله وسلَّم كان يقول لا صلاة بعد صلاة العصر حتَّى تغرب الشَّمس، ولا صلاة بعد صلاة الصُّبح حتَّى تطلع الشَّمس.
tahqiqতাহকীক:তাহকীক চলমান