মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৮৬
নামাযের অধ্যায়
(২) পরিচ্ছেদঃ ফজর ও আসরের নামাযের পরে নামায পড়তে নিষেধাজ্ঞা
(১৮৬) নাসর ইবন আবদুর রহমান তাঁর দাদা মু'আয ইবন আফ্রা (রা) আল কুরাশী থেকে বর্ণনা করেন যে, তিনি আসরের নামাযের পর অথবা ফজরের নামাযের পর বাইতুল্লাহ তাওয়াফ করলেন মু'আয ইবনু আফরার (রা) সাথে। যখন তিনি (মু'আয ইবন্ আফরা, তাওয়াফের পরের সুন্নাত) নামায পড়লেন না। তখন আমি তাঁকে জিল্ডাসা করলাম। তখন তিনি বললেন, রাসূল (ﷺ) বলেছেন, দু'টি নামাযের পর অন্য কোন নামায পড়তে নেই। ফজরের নামাযের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত। আর আসরের নামাযের পর সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত।
(তিরমিযী হাদীসটির দিকে ইঙ্গিত করেছেন। এর সনদ উত্তম।)
(তিরমিযী হাদীসটির দিকে ইঙ্গিত করেছেন। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
(2) باب في النهي عن الصلاة بعد صلاتي الصبح والعصر
(186) عن نصر بن عبد الرَّحمن عن جدِّه معاذ بن عفراء القرشيِّ أنَّه طاف بالبيت مع معاذ بن عفراء بعد العصر أو بعد الصبح فلم يصلِّ فسألته، فقال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة بعد صلاتين، بعد الغداة حتى تطلع الشَّمس وبعد العصر حتى تغرب الشَّمس.