মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮৫
নামাযের অধ্যায়
(২) পরিচ্ছেদঃ ফজর ও আসরের নামাযের পরে নামায পড়তে নিষেধাজ্ঞা
(১৮৫) ইবন্ উমর (রা) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, আসরের নামাযের পর সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত নামায পড়তে নেই। আর ফজরের নামাযের পরও সূর্য আকাশে কিছু দূর ঊর্ধ্বে না যাওয়া বা রৌদ্র না উঠা পর্যন্ত নামায পড়তে নেই।
(বুখারী ও মুসলিমে হাদীসটি বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
(2) باب في النهي عن الصلاة بعد صلاتي الصبح والعصر
(185) عن ابن عمر رضى الله عنهما مرفوعًا لا صلاة بعد العصر حتَّى تغيب الشَّمس، ولا بعد الصُّبح حتَّى ترتفع الشَّمس أو تضحى.
tahqiqতাহকীক:তাহকীক চলমান