মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ১৮৩
পবিত্রতা অর্জন
প্রথম পরিচ্ছেদঃ ওযুর ফযীলত ও পূর্ণরূপে ওযু প্রসঙ্গে
(১৮৩) আবু উমামাহ (রা) আমর ইবন আবাসাহ (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমাকে ওযুর বিষয়ে বলুন। তিনি বলেন, যখন তোমাদের কেউ ওযুর পানি কাছে নেয়, এরপর কুলি করে এবং নাকের মধ্যে পানি নিয়ে নাক ঝেড়ে পরিষ্কার করে তখন তার মুখ ও নাকের পাপরাশী পানির সাথে বের হয়ে যায়। এরপর যখন সে মহান আল্লাহর নির্দেশ মত তার মুখমণ্ডল ধৌত করে, তখন তার মুখমণ্ডলের পাপরাশী তার দাড়ির প্রান্ত দিয়ে পানির সাথে বের হয়ে যায়। এরপর যখন সে কনুই পর্যন্ত দুই হাত ধৌত করে তখন তার হাতের পাপরাশী তার নখের প্রান্ত দিয়ে বের হয়ে যায়। এরপর সে যখন তার মাথা মাসেহ করে তখন তার মাথার পাপরাশী চুলের প্রান্ত দিয়ে পানির সাথে বের হয়ে যায়। এরপর সে যখন মহিমাময় মহান আল্লাহর নির্দেশ মত তার দুই পা গোড়ালি (টাখনু) পর্যন্ত যৌত করে, তখন তার পায়ের পাপসমূহ পানির সাথে আঙুলের প্রান্ত দিয়ে বের হয়ে যায়। এরপর যখন সে দাঁড়িয়ে মহামহিম মহাশক্তিমান আল্লাহর প্রশংসা করে এবং তাঁর গুণ বর্ণনা করে, যেরূপ প্রশংসা ও গুণ বর্ণনা তাঁর প্রাপ্য, তারপর দু'রাক'আত সালাত আদায় করে, তখন সে এমনভাবে পাপমুক্ত হয়ে যায়, যেমন সদ্যপ্রসূত নবজাতক শিশু পাপমুক্ত।
আবু উমামাহ বলেন, হে আমর ইবন্ আবাসাহ! আপনি যা বলছেন তা ভাল করে ভেবে দেখুন। আপনি কি এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন? এ লোকটি তার অবস্থানে থেকেই এত পুরস্কার পাবে। তখন আমর ইবন আবাসাহ বলেন, হে আবু উমামাহ! আমি বৃদ্ধ হয়েছি, আমার অস্থি নরম হয়ে গিয়েছে এবং আমার মৃত্যুও অতি নিকটবর্তী এমতাবস্থায় মহিমাময় মহাপরাক্রান্ত আল্লাহর নামে এবং তাঁর রাসূলের নামে মিথ্যা বলার কোনো প্রয়োজন আমার নেই। যদি আমি এই কথাগুলি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে একবার, দুইবার বা তিনবার শুনতাম তাহলে কথা ছিল। আমি এই কথাগুলো সাত বার বা তার চেয়ে বেশি বার শুনেছি।* (মুসলিম)
*টীকাঃ এই হাদীস ও অনুরূপ হাদীসে ওযু, সালাত ইত্যাদির কারণে যে জমা ও পাপক্ষয়ের কথা বলা হয়েছে, সেগুলি মূলত সগীরাহ গোনাহ বা ছোটখাট পাপের বিষয়ে বলা হয়েছে। অন্যান্য হাদীসে বলা হয়েছে যে, কবীরা বা বৃহৎ পাপগুলি বর্জন করা হলে এ সকল কর্মের কারণে আল্লাহ ছোটখাট পাপ ক্ষমা করে দেন।

كتاب الطهارة
الباب الأول فيما جاء في فضله وإسباغه
(183) عن أبي أمامة 2 عن عمرو بن عبسة رضي الله عنهما قال قلت يا رسول الله أخبرني عن الوضوء، قال ما منكم من أحد يقرب وضوءه ثم يتمضمض ويستنشق وينتثر 3 إلا خرجت خطاياه من فمه وخياشيمه 4
مع الماء حين ينتثر، ثم يغسل وجهه كما أمره الله تعالى إلا خرجت خطايا وجهه من أطراف لحيته مع الماء، ثم يغسل يديه إلى المرفقين إلا خرجت خطايا يديه من أطراف أنامله 1 ثم يمسح رأسه إلا خرجت خطايا رأسه من أطراف شعره مع الماء، ثم يغسل قدميه إلى الكعبين كما أمره الله عز وجل إلا خرجت خطايا قدميه من أطراف أصابعه مع الماء، ثم يقوم فيحمد الله عز وجل ويثني عليه بالذي هو له أهل ثم يركع ركعتين إلا خرج من ذنبه كهيئته يوم ولدته أمه 2 قال أبو أمامة يا عمرو بن عبسة انظر ما تقول، أسمعت هذا من رسول الله صلى الله عليه وسلم؟ أيعطى الرجل هذا كله في مقامه؟ قال فقال عمرو بن عبسة يا أبا أمامة لقد كبرت سني ورق عظمي واقترب أجلي وما بي من حاجة أن أكذب على الله عز وجل وعلى رسوله صلى الله عليه وسلم لو لم أسمعه من رسول الله صلى الله عليه وسلم إلا مرة أو مرتين أو ثلاثا، لقد سمعته سبع مرات أو أكثر من ذلك