মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১৮২
পবিত্রতা অর্জন
প্রথম পরিচ্ছেদঃ ওযুর ফযীলত ও পূর্ণরূপে ওযু প্রসঙ্গে
(১৮২) মুস'আব ইবন সা'দ থেকে বর্ণিত, তিনি বলেনঃ আবদুল্লাহ ইবন আমির (ইবন্ কুরাইয (মৃঃ ৭৮ হি) অসুস্থ হলে অনেক মানুষ তাঁকে দেখতে যান। তারা তাঁর প্রশংসা করতে থাকেন। তখন আবদুল্লাহ ইবন উমর (মৃঃ ৮৩ হি) বলেনঃ আমি এ সকল মানুষের চেয়ে বেশি ধোঁকা আপনাকে দিতে পারব না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছিঃ মহামহিম বরকতময় আল্লাহ অবৈধভাবে উপার্জিত সম্পদের দান কবুল করেন না। আর ওযু ছাড়া সালাত কবুল করেন না।
[মুসলিম ও অন্যান্য।]
كتاب الطهارة
الباب الأول فيما جاء في فضله وإسباغه
(182) عن مصعب بن سعد أن ناسا دخلوا على ابن عامر في مرض فجعلوا يثنون عليه فقال ابن عمر أما إني لست بأغشهم لك سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله تبارك وتعالى لا يقبل صدقة من غلول 1 ولا صلاة بغير طهور
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৮২ | মুসলিম বাংলা