মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১৮১
পবিত্রতা অর্জন
ওযূ বিষয়ক পরিচ্ছেদসমূহ

প্রথম পরিচ্ছেদঃ ওযুর ফযীলত ও পূর্ণরূপে ওযু প্রসঙ্গে
(১৮১) জাবির ইবন আবদুল্লাহ (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জান্নাতের চাবি সালাত। আর সালাতের চাবি পবিত্রতা।
[বাইহাকী, শু'আবুল ঈমান গ্রন্থে বর্ণনা করেছেন। ইমাম সুয়ূতী হাদীসটিকে হাসান বলে উল্লেখ করেছেন।
আল্লামা নাসিরুদ্দীন আলবানী হাদীসটিকে যয়ীফ বা দুর্বল বলে উল্লেখ করেছেন। যায়ীফুল জামি' ৭৬১ পৃ]
كتاب الطهارة
أبواب الوضوء

الباب الأول فيما جاء في فضله وإسباغه
(181) عن جابر بن عبد الله رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور
tahqiqতাহকীক:তাহকীক চলমান