মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ১৮০
পবিত্রতা অর্জন
(৬) পরিচ্ছেদ: সিয়াম পালনকারী এবং ক্ষুধার্তের জন্য দাঁত পরিষ্কার করা সম্পর্কে
(১৮০) আবদুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, দুই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট আগমন করে। তাদের উভয়ের প্রয়োজন একই। তাদের একজন তাঁর সাথে কথা বলেন। তখন তিনি তার মুখে দুর্গন্ধ পান। তিনি বলেনঃ তুমি দাঁত-মুখ পরিষ্কার (মিসওয়াক ব্যবহার) কর না? তিনি বলেনঃ আমি তা করি, তবে আমি তিনদিন যাবৎ কোনো কিছুই খাই নি। তখন তিনি এক ব্যক্তিকে নির্দেশ দিলেন। যিনি ঐ ব্যক্তিকে আশ্রয় প্রদান করেন এবং তার প্রয়োজন মিটিয়ে দেন।
[বাইহাকী]
[বাইহাকী]
كتاب الطهارة
(6) باب فيما جاء في السواك للصائم والجائع
(180) حدثنا عبد الله حدثني أبي ثنا حسن ثنا زهير عن قابوس أن أباه حدثه عن ابن عباس رضي الله عنهما قال جاء نبي الله صلى الله عليه وسلم رجلان حاجتهما واحدة فتكلم أحدهما فوجد نبي الله صلى الله عليه وسلم من فيه أخلافا 2 فقال له ألا تستاك؟
فقال إني لأفعل ولكني لم أطعم طعاما منذ ثلاث فأمر به رجلا فآواه وقضى له حاجته
فقال إني لأفعل ولكني لم أطعم طعاما منذ ثلاث فأمر به رجلا فآواه وقضى له حاجته