মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ১৭৯
পবিত্রতা অর্জন
(৬) পরিচ্ছেদ: সিয়াম পালনকারী এবং ক্ষুধার্তের জন্য দাঁত পরিষ্কার করা সম্পর্কে
(১৭৯) আমির ইবন রাবীয়া (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি অগণিত ও অসংখ্যবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সিয়াম পালন অবস্থায় দাঁত পরিষ্কার করতে (মিসওয়াক ব্যবহার করতে) দেখেছি।
[তিরমিযী, নাসাঈ, আবু দাউদ, ইবন মাজাহ, ইবন খুযাইমাহ। ইবন খুযাইমাহ হাদীসটিকে যয়ীফ বা দুর্বল বলে উল্লেখ করেছেন। পক্ষান্তরে ইমাম তিরমিযী, ইবন হাজার আসকালানী (র) প্রমুখ মুহাদ্দিস হাদীসটিকে হাসান বা গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।]

كتاب الطهارة
(6) باب فيما جاء في السواك للصائم والجائع
(179) عن عامر بن ربيعة رضي الله عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم ما لا أعد وما لا أحصي يستاك وهو صائم