মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১৭৮
পবিত্রতা অর্জন
(৫) পরিচ্ছেদঃ ঘুম থেকে উঠার সময়, তাহাজ্জুদের সময় ও বাড়িতে প্রবেশের সময় দাঁত-মুখ পরিষ্কার করা প্রসঙ্গে
(১৭৮) মিকদাম ইবন শুরাইহ্ তাঁর পিতা তিনি আয়িশা (রা) থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বৃষ্টি দেখলে বলতেন: হে আল্লাহ! একে কল্যাণকারী প্রবল বারিধারায় পরিণত করুন। আমি আয়িশা (রা)-কে জিজ্ঞাসা করলাম: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাড়িতে আগমন করলে সর্বপ্রথম কি করতেন? তিনি বলেনঃ তিনি সর্বপ্রথম মিসওয়াক ব্যবহার করতেন।
(মুসলিম ও অন্যান্য।)
كتاب الطهارة
(5) باب السواك عند الاستيقاظ من النوم وعند التهجد ودخول المنزل
(178) عن المقدام بن شريح عن أبيه عن عائشة رضي الله عنها أن
النبي صلى الله عليه وسلم كان إذا رأي المطر قال اللهم صيبا 1 نافعا، قال وسألت عائشة بأي شيء كان يبدأ النبي صلى الله عليه وسلم إذا دخل بيته قالت بالسواك
tahqiqতাহকীক:তাহকীক চলমান