মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ১৮৪
পবিত্রতা অর্জন
প্রথম পরিচ্ছেদঃ ওযুর ফযীলত ও পূর্ণরূপে ওযু প্রসঙ্গে
(১৮৪) আবূ উমামাহ (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সালাতের উদ্দেশ্যে ওযুর সিদ্ধান্ত গ্রহণ করে, অতঃপর সে তার দুই হাতের তালু ধৌত করে তখন পানির প্রথম ফোঁটার সাথে তার দুই হাত থেকে তার পাপ পড়ে যায়। এরপর যখন সে কুলি করে, নাকের মধ্যে পানি প্রবেশ করায় এবং নাক ঝেড়ে পরিষ্কার করে তখন পানির প্রথম ফোঁটার সাথে তার জিহবা ও দুই ঠোঁট থেকে তার পাপ পড়ে যায়। এরপর যখন সে তার মুখমণ্ডল ধৌত করে তখন পানির প্রথম ফোঁটার সাথে তার কান ও চোখের পাপ পড়ে যায়। অতঃপর যখন সে কুনুই পর্যন্ত দু' হাত এবং গোড়ালি পর্যন্ত দুই পা ধৌত করে তখন সে তার সকল গুনাহ থেকে মুক্ত হয়ে যায় এবং তার মা যেদিন তাকে প্রসব করে সে দিনের মত সে নিষ্পাপ হয়ে যায়। এরপর যখন সে সালাতে দণ্ডায়মান হয় তখন আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। আর যদি সে বসে থাকে তাহলে সে পাপমুক্ত হয়ে বসে থাকে।
[তাবারানী। হাইসুমী হাদীসটির সনদ গ্রহণযোগ্য বলে মত প্রকাশ করেছেন।]
[তাবারানী। হাইসুমী হাদীসটির সনদ গ্রহণযোগ্য বলে মত প্রকাশ করেছেন।]
كتاب الطهارة
الباب الأول فيما جاء في فضله وإسباغه
(184) عن أبي أمامة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أيما رجل قام إلى وضوئه يريد الصلاة ثم غسل كفيه نزلت خطيئته من كفيه مع أول قطرة، فإذا مضمض واستنشق واستنثر نزلت خطيئته من لسانه وشفتيه مع أول قطرة، فإذا غسل وجهه نزلت خطيئته من سمعه وبصره مع أول قطرة، فإذا غسل يديه إلى المرفقين ورجليه إلى الكعبين سلمخ من كل ذنب هو له ومن كل خطيئة كهيئته يوم ولدته أمه، قال فإذا قام إلى الصلاة رفع الله بها درجته وإن قعد قعد سالما