মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৮১
নামাযের অধ্যায়
যে সব সময় নামায পড়া নিষিদ্ধ সে প্রসঙ্গে
(১) পরিচ্ছেদ: নিষিদ্ধ ওয়াক্তসমূহ
(১) পরিচ্ছেদ: নিষিদ্ধ ওয়াক্তসমূহ
(১৮১) উকবা ইবন্ আমির আল্ জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, তিন সময় রাসূল (ﷺ) আমাদের নামায পড়তে অথবা আমাদের মৃত লোকদের কবর দিতে নিষেধ করতেন। (এক) যখন সূর্য, উদয় হয়, উপরে না উঠা পর্যন্ত। (দুই) যখন মধ্য দুপুরে (মধ্য আকাশে) অবস্থান করে, ঢলে না পড়া পর্যন্ত। (তিন) যখন অস্ত যাবার উপক্রম হয়, অস্ত না যাওয়া পর্যন্ত।
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী ও ইবন মাজাহ।)
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী ও ইবন মাজাহ।)
كتاب الصلاة
أبواب الأوقات المنهى عن الصلاة فيها
(1) باب جامع أوقات النهي
(1) باب جامع أوقات النهي
(181) عن عقبة بن عامرٍ الجهنيِّ رضى الله عنه قال ثلاث ساعاتٍ كان ينهانا رسول الله صلى الله عليه وسلم أن نصلِّي فيهنَّ أو أن نقبر فيهنَّ موتانا، حين تطلع الشَّمس بازعةً حتَّى ترتفع، وحين يقوم قائم الظَّهيرة حتَّى تميل الشَّمس، وحين تضيَّف للغروب حتَّى تغرب.