মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮০
নামাযের অধ্যায়
যে সব সময় নামায পড়া নিষিদ্ধ সে প্রসঙ্গে

(১) পরিচ্ছেদ: নিষিদ্ধ ওয়াক্তসমূহ
(১৮০) আবু আব্দুল্লাহ আসসুনাবিহী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, শয়তানের দু' শিং-এর মধ্যেই সূর্য উদিত হয়। যখন উপরে উঠে যায় তখন তাকে ছেড়ে চলে যায়। আবার যখন মধ্য আকাশে থাকে তখনও শিং-এর মধ্যে নেয়। আর যখন ঢলে পড়ে বা মধ্য থেকে চলে যায় তখন শয়তান তাকে ছেড়ে চলে যায়। আবার যখন অস্ত যাবার সময় হয় তখন তাকে শিং-এর মধ্যে নেয়। আর অস্ত গেলে ছেড়ে দেয়। সুতরাং এ তিন সময়ে নামায পড়ো না।
(মালিক, নাসাঈ, ও ইবন মাজাহ।)
كتاب الصلاة
أبواب الأوقات المنهى عن الصلاة فيها

(1) باب جامع أوقات النهي
(180) عن أبي عبد الله الصُّنابحيِّ رضى الله عنه قال قال رسول الله
صلى الله عليه وسلم إن الشَّس تطلع بين قرني شيطان، فإذا ارتفعت فارقها، فإذا كانت في وسط السَّماء قارنها، فإذا دلكت أو قال زالت فارقها، فإذا دنت للغروب قارنها، فإذا غربت فارقها، فلا تصلُّوا هذه الثَّلاث ساعات.
tahqiqতাহকীক:তাহকীক চলমান