মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১৬৪
পবিত্রতা অর্জন
প্রথম পরিচ্ছেদ: মিসওয়াক করার ফযীলত বা মর্যাদা সম্পর্কে
(১৬৪) আবদুল্লাহ ইবন্ উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিসওয়াক করছেন। তখন তিনি (তাঁর ব্যবহৃত মিসওয়াকটি উপস্থিত) মানুষদের মধ্যে যিনি বয়সে সবচেয়ে বড় তাকে প্রদান করলেন এবং বললেনঃ জিবরীল (আ) আমাকে নির্দেশ দিয়েছেন বড়কে দেওয়ার জন্য।
(বুখারী ও মুসলিম।)
كتاب الطهارة
الباب الأول فيما جاء في فضله
(164) عن ابن عمر رضي الله عنهما قال رأيت رسول الله صلى الله عليه وسلم وهو يستن 3 فأعطى أكبر القوم وقال إن جبريل صلى الله عليه وسلم أمرني أن أكبر 4
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৬৪ | মুসলিম বাংলা