মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ১৬৫
পবিত্রতা অর্জন
প্রথম পরিচ্ছেদ: মিসওয়াক করার ফযীলত বা মর্যাদা সম্পর্কে
(১৬৫) জা'ফর ইবন্ তামাম ইবন্ আব্বাস তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন যে, কিছু মানুষ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট আগমন করেন, বা তাদেরকে আনয়ন করা হয়। তখন তিনি বলেনঃ তোমাদের কি হয়েছে যে, তোমরা ময়লা বা হলদে দাঁত নিয়ে আমার কাছে আগমন কর? তোমরা দাঁত পরিষ্কার করবে। যদি আমার উম্মতের জন্য কষ্টকর হবে বলে আমার মনে না হত, তাহলে আমি যেভাবে তাদের জন্য ওযু ফরয করেছি সেভাবে দাঁত পরিষ্কার করাও তাদের জন্য ফরয করে দিতাম। [বাযযার, তাবারানী, আবু ইয়ালা, বাইহাকী। হাদীসটির সনদ দুর্বল।]
كتاب الطهارة
الباب الأول فيما جاء في فضله
(165) عن جعفر بن تمام بن عباس عن أبيه قال أتوا النبي صلى الله عليه وسلم أو أتي فقال مالي أراكم تأتوني قلحا 1 استاكوا، لولا أن أشق على أمتي لفرضت عليهم السواك كما فرضت عليهم الوضوء