মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১৬৩
পবিত্রতা অর্জন
প্রথম পরিচ্ছেদ: মিসওয়াক করার ফযীলত বা মর্যাদা সম্পর্কে
(১৬৩) আবু উমামাহ (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জিবরাঈল (আ) যতবারই আগমন করেছেন ততবারই তিনি আমাকে দাঁত পরিষ্কারের নির্দেশ দিয়েছেন। ফলে আমার ভয় হতে থাকে যে, আমার মুখের সম্মুখভাগ (দাঁতের মাড়ি ইত্যাদি) ক্ষয় হয়ে যাবে। (তাবারানী। সনদ সহীহ।)
كتاب الطهارة
الباب الأول فيما جاء في فضله
(163) عن أبي أمامة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما جاءني جبريل عليه السلام قط إلا أمرني بالسواك لقد خشيت أن أحفى 2 مُقَدَّمَ فِيَّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান