মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১৪৯
পবিত্রতা অর্জন
(৮) পরিচ্ছেদ: পানি দ্বারা ইসতিনজা করার বিধান এবং ডান হাত দ্বারা শুপ্তাঙ্গ স্পর্শ করা ও ইসতিনজা করা নিষেধ
(১৪৯) আওযায়ী থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আবূ আম্মার শাদ্দাদ আয়িশা (রা) থেকে বর্ণনা করেছেন, বসরার কিছু মহিলা তাঁর নিকট আগমন করেন। তখন তিনি তাদেরকে পানি দিয়ে ইসতিন্‌জা করতে নির্দেশ দেন। তিনি বলেনঃ তোমরা তোমাদের স্বামীদেরকেও এ নির্দেশ প্রদান করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবে পানি দিয়ে ইসতিনজা করতেন। আওযায়ী বলেনঃ আবু আম্মার শাদ্দাদ অথবা আয়িশা বলেন, পানি দিয়ে ইসতিনজা করা অর্শ রোগের প্রতিষেধক।
তাঁর থেকে (অন্য বর্ণনায়) বর্ণিত আছে তিনি বলেনঃ তোমরা তোমাদের স্বামীদেরকে মলমূত্রের প্রভাব পানি দিয়ে ধৌত করতে নির্দেশ দেবে। কারণ আমরা তাদেরকে এ বিষয়ে নির্দেশ দিতে লজ্জা বোধ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে এভাবে পানি দিয়ে ধৌত করতেন।
(নাসাঈ, তিরমিযী, বাইহাকী। তিরমিযী বলেন, হাদীসটি হাসান সহীহ।
كتاب الطهارة
(8) باب في الاستنجاء بالماءو النهي عن مس الذكر باليمين والاستنجاء بها
(149) عن الأوزاعي قال حدثني شداد أبو عمار عن عائشة رضي الله عنها أن نسوة من أهل البصرة دخلن عليها فأمرتهن أن يستنجين بالماء وقالت مرن أزواجكن بذلك، فإن النبي صلى الله عليه وسلم كان يفعله 1 وهو شفاء من الباسور تقوله عائشة أو أبو عمار (وعنها من طريق آخر) 2 قالت مرن أزواجكن يغسلوا عنهم أثر الخلاء والبول فإنا نستحي أن ننهاهم وإن رسول الله صلى الله عليه وسلم كان يفعله
tahqiqতাহকীক:তাহকীক চলমান