মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১৪৮
পবিত্রতা অর্জন
(৮) পরিচ্ছেদ: পানি দ্বারা ইসতিনজা করার বিধান এবং ডান হাত দ্বারা শুপ্তাঙ্গ স্পর্শ করা ও ইসতিনজা করা নিষেধ
(১৪৮) উআইম ইবন্ সাইদাহ আনসারী (রা) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে কুবায় তাঁদের নিকট গমন করেন। তিনি বলেনঃ মহিমাময় আল্লাহ তোমাদের মসজিদের আলোচনা প্রসঙ্গে পবিত্রতার বিষয়ে তোমাদের সুন্দর প্রসংসা করেছেন। তোমাদের পবিত্রতা অর্জন পদ্ধতি কি? তাঁরা বলেন, হে আল্লাহর রাসূল! আল্লাহর কসম! আমরা এ বিষয়ে কিছুই জানি না, তবে আমাদের কিছু ইহুদী প্রতিবেশী ছিলেন। তারা মলত্যাগের পর তাদের পায়ু পথ পানি দিয়ে ধৌত করতেন। আর তাদের মত আমরাও ধৌত করি।
(তাবারানী। হাদীসটির সনদ দুর্বল।)
كتاب الطهارة
(8) باب في الاستنجاء بالماءو النهي عن مس الذكر باليمين والاستنجاء بها
(148) عن عويم بن ساعدة الأنصاري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أتاهم في مسجد قباء فقال إن الله تبارك وتعالى قد أحسن عليكم الثناء في الطهور في قصة مسجدكم فما هذا الطهور الذي تطهرون به قالوا والله يا رسول الله ما نعلم شيئا إلا أنه كان لنا جيران من اليهود فكانوا يغسلون أدبارهم من الغائط فغسلنا كما غسلوا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৪৮ | মুসলিম বাংলা