মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ১৪৭
পবিত্রতা অর্জন
(৮) পরিচ্ছেদ: পানি দ্বারা ইসতিনজা করার বিধান এবং ডান হাত দ্বারা শুপ্তাঙ্গ স্পর্শ করা ও ইসতিনজা করা নিষেধ
(১৪৭) মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন্ সালাম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নিকট কুবায় আগমন করলেন তখন বললেনঃ মহামহিম আল্লাহ পবিত্রতা অর্জনের বিষয়ে তোমাদের প্রশংসা করেছেন। তোমরা বলতো কি বিষয়? একথা দ্বারা তিনি আল্লাহর নিম্নোক্ত বাণীর কথা বুঝানঃ (তথায় এমন লোক আছে যারা পবিত্রতা অর্জন ভালবাসে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। সূরা তাওবাঃ ১০৮ আয়াত) তখন তারা বলেনঃ হে আল্লাহর রাসূল! আমরা দেখেছি যে, এই বিষয়ে আমাদেরকে তাওরাতেই নির্দেশ দেওয়া হয়েছে, তা হলোঃ পানি দিয়ে ইসতিনজা করা। (তাঁরা যেহেতু ইসলাম প্রহণের পূর্বে ইহুদী ছিলেন, সেহেতু পানি দিয়ে ইসতিন্জার অভ্যাস তাঁদের ছিল এবং ইসলাম গ্রহণের পরেও তাঁরা এভাবে পানি দিয়ে ইসতিনজা করতেন। এজন্যই আল্লাহ তাঁদের প্রশংসা করেছেন।
(তাবারানী। হাদীসটির সনদ কিছুটা দুর্বল।)
(তাবারানী। হাদীসটির সনদ কিছুটা দুর্বল।)
كتاب الطهارة
(8) باب في الاستنجاء بالماءو النهي عن مس الذكر باليمين والاستنجاء بها
(147) عن محمد بن عبد الله بن سلام رضي الله عنهما قال لما قدم رسول الله صلى الله عليه وسلم علينا يعني قباء قال إن الله عز وجل قد أثنى عليكم في الطهور خيرا، أفلا تخبروني؟ قال يعني قوله (فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطَّهِّرين) قال فقالوا يا رسول الله إنا نجده مكتوبا علينا في التوراة الاستنجاء بالماء