মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১৪৬
পবিত্রতা অর্জন
(৮) পরিচ্ছেদ: পানি দ্বারা ইসতিনজা করার বিধান এবং ডান হাত দ্বারা শুপ্তাঙ্গ স্পর্শ করা ও ইসতিনজা করা নিষেধ
(১৪৬) আবূ হুরায়রা (রা) থেকে আরও বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রাকৃতিক প্রয়োজনে নির্জনস্থানে গমন করলে পানি চেয়ে নিতেন। অতঃপর তিনি সেই পানি দিয়ে ইসতিনজা করতেন। এরপর তিনি মাটিতে হাত ডলে পরিষ্কার করতেন। তারপর ওযু করতেন।
[আবু দাউদ, ইবন্ মাজাহ। ইমাম নববী হাদীসটির সনদ হাসান বা গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।]
كتاب الطهارة
(8) باب في الاستنجاء بالماءو النهي عن مس الذكر باليمين والاستنجاء بها
(146) وعنه أيضا قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل الخلاء دعا بماء فاستنجي
ثم مسح بيده على الأرض ثم توضأ
tahqiqতাহকীক:তাহকীক চলমান