মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ১৩৭
পবিত্রতা অর্জন
তৃতীয় অনুচ্ছেদ: কোন্ কোন্ দ্রব্য ঢিলা হিসাবে ব্যবহার করা বৈধ ও কোন্ কোন্ দ্রব্য ব্যবহার করা বৈধ নয়
(১৩৭) আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিনদের রাত্রিতে (যে রাত্রে তিনি জিনদের সাথে সমবেত হয়েছিলেন সে রাত্রে) তিনি আমার নিকট আগমন করেন। তখন তাঁর সাথে এক টুকরো পুরাতন হাড়, এক টুকরো গোবর ও এক টুকরো কয়লা ছিল। তিনি বললেন, যখন নির্জন স্থানে (মল-মূত্র ত্যাগে) গমন করবে তখন পরিষ্কার হওয়ার জন্য এগুলির কোনো কিছু ব্যবহার করবে না। (তাবারানী।)
كتاب الطهارة
الفصل الثالث فيما يجوز الاستجمار به وما لا يجوز
(137) وعنه أيضا أن رسول الله صلى الله عليه وسلم أتاه ليلة الجن ومعه عظم حائل وبعرة 2 وفحمة فقال لا تستنجين بشيء من هذا إذا خرجت إلى الخلاء