মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ১৩৬
পবিত্রতা অর্জন
তৃতীয় অনুচ্ছেদ: কোন্ কোন্ দ্রব্য ঢিলা হিসাবে ব্যবহার করা বৈধ ও কোন্ কোন্ দ্রব্য ব্যবহার করা বৈধ নয়
(১৩৬) আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর প্রাকৃতিক প্রয়োজন মেটানোর জন্য বের হন। তখন তিনি আমাকে বললেনঃ আমাকে তিনটি পাথর এনে দাও। আমি দুইটি পাথর ও এক টুকরা গোবর এনে দিলাম। তিনি পাথর দুটি নিলেন এবং গোবরের টুকরাটি ফেলে দিলেন এবং বললেন, এটা অপবিত্র ও নোংরা।
তাঁর থেকে দ্বিতীয় বর্ণনায় আছে, তিনি (ইবন মাসউদ (রা)) বলেনঃ তিনি আমাকে বললেন, আমাকে ইসতিন্জার জন্য কিছু এনে দাও, তবে কোনো গোবর এবং পুরাতন (শুকনো) হাড় আমার কাছে আনবে না। (প্রথম বর্ণনা বুখারী (র) ও অন্যান্য মুহাদ্দিস সংকলন করেছেন। দ্বিতীয় বর্ণনা ইবন্ খুযাইমাহ সংকলন করেছেন।

كتاب الطهارة
الفصل الثالث فيما يجوز الاستجمار به وما لا يجوز
(136) عن ابن مسعود رضى الله عنه قال خرج النبى صلى الله عليه وسلم لحاجته فقال التمس إلى ثلاثة احجار قال فأتيته بحجرين وروثة (1) قال فأخذ الحجرين والقى الروثة وقال انها ركس (2) (وعنه من طريق ثان) (3) فقال ائتني
بشيء أستنجي به ولا تقربني حائلا 1 ولا رجيعا
بشيء أستنجي به ولا تقربني حائلا 1 ولا رجيعا