মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১৩৩
পবিত্রতা অর্জন
দ্বিতীয় অনুচ্ছেদ: তিনটির কম ঢিলা ব্যবহারের নিষেধাজ্ঞা
(১৩৩) খুযাইমাহ ইবন্ সাবিত আনসারী (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসতিনজার (মলমূত্র ত্যাগের পরে পরিষ্কার হওয়ার) কথা উল্লেখ করেন। তখন তিনি বলেনঃ তিনটি পাথর ব্যবহার করবে, যেগুলির মধ্যে কোনো গোবর-ঘুটে থাকবে না।
(আবু দাউদ, ইবন মাজাহ। সনদ শক্তিশালী।)
كتاب الطهارة
الفصل الثانى فى النهى عن الاستجمار بأقل من ثلاثة احجار
(133) عن خزيمة بن ثابت الانصارى رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم ذكر الاستطابة (1) (وفى رواية الاستنجاء) فقال ثلاثة احجار ليس فيها رجيع
tahqiqতাহকীক:তাহকীক চলমান