মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১৩৪
পবিত্রতা অর্জন
দ্বিতীয় অনুচ্ছেদ: তিনটির কম ঢিলা ব্যবহারের নিষেধাজ্ঞা
(১৩৪) আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি প্রাকৃতির ডাকে সাড়া দিতে যায় তাহলে যেন সে তিনটি পাথর ব্যবহার করে পরিচ্ছন্নতা অর্জন করে। তিনটি পাথরই তার জন্য যথেষ্ট।
[আবু দাউদ, নাসাঈ। দারুকুতনী বলেছেন, হাদীসটির সনদ সহীহ।]
كتاب الطهارة
الفصل الثانى فى النهى عن الاستجمار بأقل من ثلاثة احجار
(134) عن عائشة رضى الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم اذا ذهب احدكم للحاجة فليستطب بثلاثة أحجار فإنها تجزئه
tahqiqতাহকীক:তাহকীক চলমান