মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১৩২
পবিত্রতা অর্জন
দ্বিতীয় অনুচ্ছেদ: তিনটির কম ঢিলা ব্যবহারের নিষেধাজ্ঞা
(১৩২) জাবির ইবন্ আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ পাথর ব্যবহার করে তাহলে সে যেন তিনটি পাথর ব্যবহার করে।
[হাদীসটি এই শব্দে ইমাম আহমদই সংকলন করেছেন। হাদীসটির সনদ শক্তিশালী।]
كتاب الطهارة
الفصل الثانى فى النهى عن الاستجمار بأقل من ثلاثة احجار
(132) عن جابر بن عبدالله رضى الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا استجمر أحدكم فليستجمر ثلاثاً
tahqiqতাহকীক:তাহকীক চলমান