মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ১৩১
পবিত্রতা অর্জন
দ্বিতীয় অনুচ্ছেদ: তিনটির কম ঢিলা ব্যবহারের নিষেধাজ্ঞা
(১৩১) সালমান ফারিসী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, কতিপয় মুশরিক তাঁকে বলে, আমরা দেখছি যে, তোমাদের সাথী তোমাদেরকে শিক্ষা দেন, এমনকি তোমাদেরকে পায়খানা করতেও শেখান। সালমান বলেনঃ হ্যাঁ, তা তো বটেই। তিনি আমাদেরকে নিষেধ করেছেন, কেউ যেন তার ডান হাত শৌচকর্মে ব্যবহার না করে এবং কিবলাহর দিকে মুখ না করে। আর তিনি আমাদেরকে শৌচকর্মে গোবর-ঘুটে বা হাড় ব্যবহার করতে নিষেধ করেছেন এবং তিনি বলেছেন: তোমাদের কেউ যেন ঢিলাতে তিনটি পাথরের কম ব্যবহার না করে।
(মুসলিম ও অন্যান্য। পূর্বের ১২২ নং হাদীস দেখুন।)
(মুসলিম ও অন্যান্য। পূর্বের ১২২ নং হাদীস দেখুন।)
كتاب الطهارة
الفصل الثانى فى النهى عن الاستجمار بأقل من ثلاثة احجار
(131) عن عبدالرحمن بن يزيد عن سليمان الفارسى رضى الله قال قال له المشركون إنا نرى صاحبكم يعلمكم حتى يعلمكم الخراءة قال أجل
-[النهي عن الاستجمار بأقل من ثلاثة احجار]-
إنه ينهانا أن يستنجى أحدنا بيمينه أو يستقبل القبلة وينهانا عن الروث والعظام وقال لا يستنجى أحدكم بدون ثلاثة احجار
-[النهي عن الاستجمار بأقل من ثلاثة احجار]-
إنه ينهانا أن يستنجى أحدنا بيمينه أو يستقبل القبلة وينهانا عن الروث والعظام وقال لا يستنجى أحدكم بدون ثلاثة احجار