মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ১২৭
পবিত্রতা অর্জন
(৬) পরিচ্ছেদ: গৃহের মধ্যে কিবলাহকে সামনে বা পিছনে রেখে মলমূত্র ত্যাগ জায়িয হওয়া প্রসঙ্গে
(১২৭) উমর ইবন আবদুল আযীয (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি অমুক সময় থেকে কখনো নিজের গুপ্তাঙ্গকে কিবলাহমুখী করি নি। (কিবলাহর দিকে মুখ করে মলমূত্র ত্যাগ করি নি) তখন ইরাক ইবন মালিক বলেন, আয়িশা (রা) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন জানতে পারলেন যে, মানুষেরা মলমূত্র ত্যাগের সময় কিবলাহমুখী হওয়াকে অপছন্দ করছে (অপর বর্ণনায় আছে) আয়িশা (রা) বলেন, রাসূল (সা) তা হবে বললেন, সত্যিই কি লোকেরা তা অপছন্দ করছে? তখন তিনি তার শৌচাগারকে কিবলাহমুখী করার নির্দেশ প্রদান করেন।
ইবন মাজাহ। আবুল হাসান কাত্তান প্রমুখ মুহাদ্দিস হাদীসটিকে হাসান বা গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।
ইবন মাজাহ। আবুল হাসান কাত্তান প্রমুখ মুহাদ্দিস হাদীসটিকে হাসান বা গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।
كتاب الطهارة
(6) باب فى جواز ذلك فى البنيان
(127) عن عمرو بن عبدالعزيز انه قال ما استقبلت القبلة بفرجى منذ كذا وكذا، فحدث عراك بن مالك عن عائشة رضى الله عنها ان النبى صلى الله عليه وسلم أمر بخلائه أن يستقبل القبلة لما بلغه ان الناس يكرهون ذلك (2) (وفى رواية) (3) قالت قال رسول الله صلى الله عليه وسلم قد فعلوها؟ استقبلوا بمقعدتى (4) القبلة