মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১২৮
পবিত্রতা অর্জন
(৭) পরিচ্ছেদঃ ঢিলা ব্যবহার এর নিয়মাবলী এতে কয়েকটি অনুচ্ছেদ আছে

প্রথম অনুচ্ছেদ: ঢিলা ব্যবহারের আদব বা নিয়মাবলী
(১২৮) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাথর ব্যবহার করবে সে যেন তা বেজোড় সংখ্যায় ব্যবহার করে। যদি কেউ তা করে তাহলে ভাল, আর না করলেও অসুবিধা নেই। হাদীসটি ইতিপূর্বে উল্লেখিত এই অধ্যায়ের (১০৬ নং) হাদীসের অংশ।
كتاب الطهارة
(7) باب فيما جاء فى الاستجمار وآدابه وفيه

فصول
{الفصل الاول فى آدابه}
(128) عن ابى هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من استجمر (1)
فليوتر، ومن فعل فقد أحسن ومن لا فلا حرج
tahqiqতাহকীক:তাহকীক চলমান