মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১২৫
পবিত্রতা অর্জন
(৬) পরিচ্ছেদ: গৃহের মধ্যে কিবলাহকে সামনে বা পিছনে রেখে মলমূত্র ত্যাগ জায়িয হওয়া প্রসঙ্গে
(১২৫) তাঁর (আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে) আরও বর্ণিত যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দুইটি ইটের উপরে কিবলাহর দিকে মুখ করে প্রাকৃতিক প্রয়োজন সারতে দেখেছি।
[বাইহাকী, ইবন মাজাহ। হাদীসটির সনদ কিছুটা দুর্বল।]
كتاب الطهارة
(6) باب فى جواز ذلك فى البنيان
(125) وعنه ايضا قال رأيت رسول الله صلى الله عليه وسلم يتخلى على لبنتين مستقبل القبلة
tahqiqতাহকীক:তাহকীক চলমান