মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ১২৪
পবিত্রতা অর্জন
(৬) পরিচ্ছেদ: গৃহের মধ্যে কিবলাহকে সামনে বা পিছনে রেখে মলমূত্র ত্যাগ জায়িয হওয়া প্রসঙ্গে
(১২৪) আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি (আমার বোন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী) হাফসা (রা)-এর বাড়ির উপরে উঠি। তখন দেখি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিরিয়ার দিকে মুখ করে কিবলাহর দিকে পিছন ফিরে তাঁর প্রাকৃতিক প্রয়োজন সারছেন। (দ্বিতীয় এক বর্ণনায় তিনি বলেন,) আমি একদিন আমাদের বাড়ির উপরে উঠেছিলাম। তখন দেখলাম যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দু'টি ইটের ওপর বাইতুল মাকদিস-এর দিকে মুখ করে বসে আছেন।
[বুখারী, মুসলিম, ও অন্যান্য।]
[বুখারী, মুসলিম, ও অন্যান্য।]
كتاب الطهارة
(6) باب فى جواز ذلك فى البنيان
(124) عن ابن عمرو رضى الله عنهما قال رقيت (1) يوما فوق بيت حفصة فرأيت (2) رسول الله صلى الله عليه وسلم على حاجته مستقبل الشام مستدبر القبلة (وعنه من طريق ثان بلفظ) (3) لقد ظهرت (4) ذات يوم على ظهر بيتنا فرأيت رسول الله صلى الله عليه وسلم قاعدا على لبنتين (5) مستقبلا بيت المقدس.