মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১২৩
পবিত্রতা অর্জন
(৬) পরিচ্ছেদ: গৃহের মধ্যে কিবলাহকে সামনে বা পিছনে রেখে মলমূত্র ত্যাগ জায়িয হওয়া প্রসঙ্গে
(১২৩) জাবির ইবন্ আবদুল্লাহ আনসারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে কিবলাহর দিকে মুখ করে বা পিছনে ফিরে মূত্রত্যাগ করতে নিষেধ করেছিলেন। এরপর তাঁর ইন্তেকালের এক বৎসর পূর্বে তাঁকে কিবলাহর দিকে মুখ করে পেশাব করতে দেখলাম।
[আবু দাউদ, ইবন মাজাহ, তিরমিযী, ইবন হিব্বান, হাকিম ও অন্যান্য। ইমাম তিরমিযী ও অন্যান্য মুহাদ্দিসগণ হাদীসটিকে হাসান বা গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।]
كتاب الطهارة
(6) باب فى جواز ذلك فى البنيان
(123) عن جابر بن عبدالله رضى الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم قد نهانا عن ان نستدبر القبلة او ان نستقبلها بفروجنا إذا أهرقنا الماء (2)
قال ثم رأيته قبل موته ينام مستقبل القبلة
tahqiqতাহকীক:তাহকীক চলমান