মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১২২
পবিত্রতা অর্জন
(৫) পরিচ্ছেদঃ মল-মূত্র ত্যাগের সময় কিবলার দিকে মুখ করা বা কিবলাকে পিছনে রাখার নিষেধাজ্ঞা প্রসঙ্গে
(১২২) সালমান ফারিসী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, কতিপয় মুশরিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি উপহাস করে বলে, আমরা দেখছি যে, তোমাদের সাথী তোমাদেরকে পায়খানা করতেও শেখায়। সালমান বলেনঃ আমি উত্তরে বললামঃ হ্যাঁ, তা তো বটেই। তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেনঃ এ সময়ে কিবলাহর দিকে মুখ না দিতে (অন্য বর্ণনায়ঃ এবং কিবলার দিকে পিছন না দিতে)। আর শৌচকর্মে আমাদের ডান হাত ব্যবহার না করতে আর ঢিলা ব্যবহারে তিনটি পাথরের কম ব্যবহার না করতে এবং সেগুলোর মধ্যে গোবর-ঘুটে বা হাড় ব্যবহার না করতে। (মুসলিম ও অন্যান্য)
كتاب الطهارة
(5) باب النهى عن استقبال القبلة او استدبارها وقت الحاجة
(122) عن عبدالرحمن بن يزيد عن سلمان الفارسى رضى الله عنه قال قال بعض المشركين وهم يستهزئون به لأرى صاحبكم يعلمكم حتى الخراءة (4) قال سلمان اجل، أمرنا ان لا نستقبل القبلة (وفي رواية
ولا نستدبرها) ولا نستنجى بأيماننا ولا نكتفى بدون ثلاثة أحجار ليس فيها رجيع (1) ولا عظم
tahqiqতাহকীক:তাহকীক চলমান