মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

২. ঈমান ও ইসলামের বর্ণনা

হাদীস নং: ৯৭
আন্তর্জাতিক নং: ১১৩৩৫
ঈমান ও ইসলামের বর্ণনা
(১১) পরিচ্ছেদঃ মু'মিনের মর্যাদা, তাঁর গুণাগুণ ও বৈশিষ্ট্য প্রসঙ্গে
(৯৭) আবূ সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন, মু'মিনের উপমা হচ্ছে- খুঁটির সাথে বাঁধা ঘোড়ার ন্যায়। সে খুঁটির চারদিকে ঘুরতে থাকে এবং অবশেষে তার খুঁটির কাছেই ফিরে আসে। মু'মিন ভুল করে থাকে কিন্তু পরে সে ঈমানের দিকে ফিরে আসে। (জিয়া মাকদাসী ও সুয়ূতী বর্ণনা করেছেন, হাদীসটির সনদ উত্তম।)
كتاب الإيمان والإسلام
(11) باب في فضل المؤمن وصفته ومثله
(97) وعن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال مثل المؤمن كمثل الفرس على آخيته 3 يجول ثم يرجع على آخيته وإن المؤمن يسهو ثم يرجع إلى الإيمان
tahqiqতাহকীক:তাহকীক চলমান