মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

২. ঈমান ও ইসলামের বর্ণনা

হাদীস নং: ৯৬
আন্তর্জাতিক নং: ১৪৭৬১
ঈমান ও ইসলামের বর্ণনা
(১১) পরিচ্ছেদঃ মু'মিনের মর্যাদা, তাঁর গুণাগুণ ও বৈশিষ্ট্য প্রসঙ্গে
(৯৬) জাবির ইবন আব্দিল্লাহ (রা) থেকে বর্ণিত, নিশ্চয় রাসূল (ﷺ) বলেছেন, মু'মিনের উপমা হচ্ছে গমের চারার ন্যায়- (হেলেদুলে) একবার পতিত হয় (বাতাসে,) আবার সোজা হয়ে দাঁড়ায়। আর কাফিরের উপমা হচ্ছে 'আরয' বৃক্ষের ন্যায় । যা সর্বদা সোজা হয়ে থাকে, যতক্ষণ না অজান্তে হঠাৎ পতিত হয় । (সুয়ূতী হাদীসটি জামে উস্ সাগীরে বর্ণনা করার পর তার পাশে হাসান হবার প্রতীক ব্যবহার করেছেন।)
كتاب الإيمان والإسلام
(11) باب في فضل المؤمن وصفته ومثله
(96) وعن جابر بن عبد الله رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال مثل المؤمن
كمثل السنبلة 1 تخر مرة وتستقيم مرة ومثل الكافر كمثل الأرز (وفي رواية الأرزة) 2 لا يزال مستقيما حتى يخر ولا يشعر
tahqiqতাহকীক:তাহকীক চলমান