মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

২. ঈমান ও ইসলামের বর্ণনা

হাদীস নং: ৯৫
আন্তর্জাতিক নং: ৬৮৭২
ঈমান ও ইসলামের বর্ণনা
(১১) পরিচ্ছেদঃ মু'মিনের মর্যাদা, তাঁর গুণাগুণ ও বৈশিষ্ট্য প্রসঙ্গে
(৯৫) আব্দুল্লাহ বিন আমর বিন আল আস (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন; মুহাম্মাদের জীবন যে সত্তার হাতে সেই সত্তার শপথ! নিশ্চয় মু'মিনের উপমা হচ্ছে খাঁটি সোনার টুকরার ন্যায়, সেই টুকরার মালিক তাতে অগ্নি ফুঁৎকার করলো, কিন্তু তাতে কোনরূপ পরিবর্তন কিংবা হ্রাস সংঘটিত হলো না, এবং সেই সত্তার শপথ! যার হাতে মুহাম্মাদের জীবন, নিশ্চয় মু'মিনের উপমা মধুমক্ষিকার ন্যায়। সে ভক্ষণ করে উৎকৃষ্ট (বস্তু) এবং উৎপাদন করে উৎকৃষ্ট (বস্তু অর্থাৎ মধু), কিন্তু সে যখন আছাড় কিংবা ধাক্কা খায়, তখন ভেঙ্গে পড়ে না এবং তার কোন ক্ষতিও সাধিত হয় না। (ইমাম সুয়ূতী “জামে উস্ সাগীরে” বলেন, মানাবী বলেছেন, আহমদের সনদ সহীহ্ ।)
كتاب الإيمان والإسلام
(11) باب في فضل المؤمن وصفته ومثله
(95) وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول والذي نفس محمد بيده إن مثل المؤمن لكمثل القطعة من الذهب، نفخ عليها صاحبها فلم تغير ولم تنقص والذي نفس محمد بيده إن مثل المؤمن لكمثل النحلة 2 أكلت طيبا ووضعت طيبا ووقعت فلم تكسر ولم تفسد 3
tahqiqতাহকীক:তাহকীক চলমান