মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
২. ঈমান ও ইসলামের বর্ণনা
হাদীস নং: ৯৪
আন্তর্জাতিক নং: ৭৬৮২ - ১
ঈমান ও ইসলামের বর্ণনা
(১১) পরিচ্ছেদঃ মু'মিনের মর্যাদা, তাঁর গুণাগুণ ও বৈশিষ্ট্য প্রসঙ্গে
(৯৪) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যেন আঙ্গুরের তৈরী মদকে আল-কারামু' (সম্ভ্রান্ত) না বলে। কারণ, সম্ভ্রান্ত হচ্ছে মূলত মুসলিম ব্যক্তি।
(অন্য বর্ণনায় এসেছে) রাসূল (ﷺ) বলেন, মানুষ আল-কারামু' বলে থাকে (এটা ঠিক না), কারণ 'আল-কারামু (সম্ভ্রান্ত) হচ্ছে (প্রকৃতপক্ষে) মু'মিনের অন্তর। (বুখারী, মুসলিম ও অন্যান্য)
(অন্য বর্ণনায় এসেছে) রাসূল (ﷺ) বলেন, মানুষ আল-কারামু' বলে থাকে (এটা ঠিক না), কারণ 'আল-কারামু (সম্ভ্রান্ত) হচ্ছে (প্রকৃতপক্ষে) মু'মিনের অন্তর। (বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الإيمان والإسلام
(11) باب في فضل المؤمن وصفته ومثله
(94) وأيضا عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقل أحدكم للعنب الكرم 3 إنما الكرم الرجل المسلم
(وعنه في أخرى) 1 قال قال رسول الله صلى الله عليه وسلم يقولون الكرم وإنما الكرم قلب المؤمن
(وعنه في أخرى) 1 قال قال رسول الله صلى الله عليه وسلم يقولون الكرم وإنما الكرم قلب المؤمن