মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৯০
পবিত্রতা অর্জন
(৪) পরিচ্ছেদ: বীর্য বিষয়ক হাদীসসমূহ
(৯০) সুলাইমান ইবন্ ইয়াসার থেকে বর্ণিত, তিনি আয়িশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোশাক থেকে বীর্য ধৌত করতেন।* [বুখারী, মুসলিম ও অন্যান্য।
*টীকাঃ উপরের হাদীসগুলির কোনোটিতে বীর্য ধোয়া ও কোনোটিতে তা মুছে বা ডলে উঠানোর কথা বলা হয়েছে। এগুলোর সমন্বয়ের ক্ষেত্রে ফকীহগণের মতভেদ রয়েছে। কোনো কোনো ফকীহ্ বীর্য অপবিত্র নয় বলে মনে করেন। তাঁরা মোছা বা ডলার হাদীসগুলির উপর নির্ভর করেছেন। অপরদিকে ইমাম আবু হানীফা ও ইমাম মালিক (র) সহ অন্য অনেক ফকীহ বীর্যকে নাপাক বলে গণ্য করেছেন। তাঁরা ধোয়ার নির্দেশনা জ্ঞাপক হাদীসগুলোর ওপর নির্ভর করেছেন। ইমাম আবু হানীফা (র) আরও বলেছেন যে, বীর্য নাপাক। তবে যদি শুরিয়ে যায় তাহলে তা ঘষে, ডলে বা মুছে উঠিয়ে দিলে পোশাক পবিত্র হয়ে যাবে। আর যদি তা আদ্র বা তরল হয় তাহলে তা অবশ্যই ধৌত করতে হবে। এভাবে তিনি এ বিষয়ক সকল হাদীসের মধ্যে সমন্বয় প্রদান করেছেন।

كتاب الطهارة
(4) باب فيما جاء فى المنى
(90) عن سليمان بن يسار عن عائشة رضى الله عنها أنها كانت تغسل المنى من ثوب رسول الله صلى الله عليه وسلم