মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৯১
পবিত্রতা অর্জন
(৫) পরিচ্ছেদ: মু'মিনের দেহ জীবিত ও মৃত উভয় অবস্থায় পবিত্র
(৯১) আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, (একদিন) নাপাক অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আমার সাক্ষাত হয়। তখন আমি তাঁর সাথে চলতে থাকি। এরপর যখন তিনি বসলেন, তখন আমি চুপিচুপি বেরিয়ে আমার বাড়ি চলে যাই এবং গোসল করি। এরপর আমি তাঁর কাছে আগমন করি। তিনি তখনও বসে ছিলেন। তিনি আমাকে বলেন, তুমি কোথায় ছিলে? আমি বললাম: আমার সাথে যখন আপনার দেখা হয় তখন আমি নাপাক ছিলাম, নাপাক অবস্থায় আপনার কাছে বসতে আমার খারাপ লাগে। এজন্য আমি বেরিয়ে গিয়ে গোসল করলাম। তিনি বললেন। সুবহানাল্লাহ! মু'মিন নাপাক হয় না। (বুখারী ও মুসলিম)
তাঁর থেকে (আবূ হুরায়রা (রা) থেকে) অন্য এক সনদে বর্ণিত আছে যে, তিনি বলেন, মদীনার একটি রাস্তায় চলার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে আমার সাক্ষাৎ হয়। তখন আমি চুপিচুপি সরে গেলাম এবং গোসল করলাম। এরপর আমি তাঁর কাছে আগমন করলাম। (তখন তিনি পূর্বের মত বললেন, তাতে আরও আছে যে,) মুসলমান নাপাক হয় না।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)

كتاب الطهارة
(5) باب في طهارة المسلم حيا وميتا
(91) عن أبي هريرة رضى الله عنه قال لقيت النبى صلى الله عليه وسلم وأنا جنب فمشيت معه حتى قعد فانسللت (2) فأتيت الرحل ف 6 اغتسلت ثم جئت وهو
قاعد فقال أين كنت؟ فقلت لقيتني وأ، اجنب (1) فكرهت أن أجلس اليك وأنا جنب فأنطلقت فاغتسلت فقال صلى الله عليه وسلمسبحان الله (2) ان المؤمن لا ينجس (3) (وعنه عن طريق آخر) (4) قال لقيني النبى صلى الله عليه وسلم وهو في طريق من طرق المدينة فانحبست (5) فذهبت فاغتسلت ثم جئت (فذكر مثله وفيه) فقال ان المسلم لا ينجس