মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৮৯
পবিত্রতা অর্জন
(৪) পরিচ্ছেদ: বীর্য বিষয়ক হাদীসসমূহ
(৮৯) কাইস ইবন ওয়াহাব (রা) থেকে বর্ণিত, তিনি বনু সাওআহ্ (রা) গোত্রের জনৈক (অজ্ঞাত পরিচয়) ব্যক্তি থেকে আর তিনি আয়িশা (রা) থেকে বর্ণনা করেন, স্বামী-স্ত্রীর মিলনের ফলে তাদের মাঝে যে পানি ছড়িয়ে পড়ে সে বিষয়ে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পানির (বীর্যের) ওপর পানি ঢেলে দিতেন।
[শুধুমাত্র আহমদ। সনদের অজ্ঞাত পরিচয় ব্যক্তিটির কারণে হাদীসটির সনদ দুর্বল।]
كتاب الطهارة
(4) باب فيما جاء فى المنى
(89) عن قيس بن وهب عن رل من بني سواءة عن عائشة
(رضي الله عنها) فيما يفيض بين الرجل وامرأته من الماء (1) قالت كان رسول الله صلى الله عليه وسلم يصب الماء على الماء
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৮৯ | মুসলিম বাংলা