মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৮৮
পবিত্রতা অর্জন
(৪) পরিচ্ছেদ: বীর্য বিষয়ক হাদীসসমূহ
(৮৮) হাম্মাম (ইবন হারিস) থেকে বর্ণিত, তিনি বলেন, আয়িশা (রা)-এর বাড়িতে একজন মেহমান রাত্রিযাপন করেন। আয়িশা (রা) তাঁর একটি হলুদ চাদর তাকে প্রদানের নির্দেশ দেন। উক্ত মেহমান সেই চাদরে ঘুমান। রাত্রিতে তার স্বপ্নদোষ হয়। তিনি বীর্যের চিহ্নসহ চাদরটি আয়িশা (রা)-এর কাছে ফেরত দিতে লজ্জা বোধ করেন। ফলে তিনি চাদরটি পানির মধ্যে চুবিয়ে (ধুয়ে) এরপর তা আয়িশা (রা)-এর নিকট ফেরত পাঠান। তখন আয়েশা (রা) বলেন, লোকটি আমার কাপড়টি নষ্ট করল কেন? তার জন্য এতটুকুই যথেষ্ট ছিল যে, বীর্যগুলো আঙুল দিয়ে ডলে তুলবে। অনেক সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পোশাক থেকে আমার আঙুল দিয়ে তা ডলে তুলেছি। [মুসলিম ও অন্যান্য।
كتاب الطهارة
(4) باب فيما جاء فى المنى
(88) عن همام قال نزل بعائشة (رضى الله عنها) ضيف فأمرت له بملحفة (2) لها صفر فنام فيها فاحتلم فاستحى أ، يرسل بها وفيها أثر الاحتلام قال فغمسها في الماء ثم أرسل بها فقالت عائشة لم أفسد علينا ثوبنا انما كان يكفيه أن يفركه بأصابعه لربما فركته من ثوب رسول الله صلى الله عليه وسلم بأصابعي