মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ৮৭
পবিত্রতা অর্জন
(৪) পরিচ্ছেদ: বীর্য বিষয়ক হাদীসসমূহ
(৮৭) আসওয়াদ ইবন ইয়াযীদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমার কাপড়ে বীর্যের একটু চিহ্ন লেগেছিল যা আমি ধুচ্ছিলাম। এমতাবস্থায় উম্মুল মু'মিনীন আয়িশা (রা) আমাকে দেখতে পান। তিনি বলেন, এটা কি? আমি বললাম, আমার কাপড়ে বীর্য লেগেছিল। তিনি বললেন, আমি দেখেছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাপড়ে তা লাগত, আর তিনি শুধুমাত্র এভাবে ডলে নেওয়া ছাড়া কিছুই করতেন না। হাদীসের বর্ণনাকারী মাহদী ডলার পদ্ধতি দেখাতে তাঁর এক হাতের উপর আরেক হাত রেখে ডলেন।
অপর এক সূত্রে আসওয়াদ আয়িশা (রা) থেকে বর্ণনা করেন যে, আয়িশা (রা) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাপড় থেকে তা ডলে উঠাতাম। যদি তুমি তা দেখতে পাও তাহলে তা ধৌত করবে। আর তা না হলে তুমি তাতে পানি ছিটিয়ে দেবে। (অন্য বর্ণনায়: আছে যদি তুমি তা বুঝতে না পার তবে তার ওপর পানি ছিটিয়ে দেবে।)
[হাদীসটির প্রথম বর্ণনা ইমাম মুসলিম ও অন্যান্য মুহাদ্দিস সংলকন করেছেন। দ্বিতীয় বর্ণনাটি এভাবে ইমাম আহমদ ছাড়া কেউ সংকলন করেন নি।]

كتاب الطهارة
(4) باب فيما جاء فى المنى
(87) حدثنا عبد الله حدثني أبي ثنا عفان قال ثنا مهدي قال ثنا واصل الأحدب عن ابراهيم النخعى عن الأسود قال رأتني عائشة أم المؤمنين
(رضى الله عنها) أغسل أثر الجنابة أصابي ثوبي فقالت ما هذا قلت جنابة أصابت ثوبي فقالت لقد رأيتنا وانه يصيب ثوب رسول الله صلى الله عليه وسلم فما يزيد على أن يقول به هكذا ووصفه مهدي حك يده على الأخرى (ومن طريق آخر) (1) عن الأسود (أيضا) عن عائشة رضى الله عنها) قالت كنت أفركه من ثوب رسول الله صلى الله عليه وسلم فاذا رأيته فاغسله والا فرشه (وفي رواية فان خفى عليك فارششه)