মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৮৬
পবিত্রতা অর্জন
(৪) পরিচ্ছেদ: বীর্য বিষয়ক হাদীসসমূহ
(৮৬) আয়িশা (রা) থেকে আরও বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 'ইযখার' গাছের শিকড় বা ডাল দিয়ে তাঁর পোশাক থেকে বীর্য মুছে ফেলতেন, অতঃপর সেই পোশাকেই সালাত আদায় করতেন। আর তিনি তাঁর পোশাক থেকে শুকনো অবস্থায় বীর্য ঘষে বা ডলে উঠাতেন এবং সেই পোশাকেই সালাত আদায় করতেন।
(ইবনু খুযাইমা। ইবন হাজার হাদীসটির সনদ হাসান বলে উল্লেখ করেছেন।)
كتاب الطهارة
(4) باب فيما جاء فى المنى
(86) وعنها أيضا قالت كان رسول الله صلى الله عليه وسلم يسلت (2) المنى من ثوبه بمرق الاذخر (3) ثم يصلي فيه ويحته من ثوبه يابسا ثم يصلي فيه.
tahqiqতাহকীক:তাহকীক চলমান