মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

২. ঈমান ও ইসলামের বর্ণনা

হাদীস নং: ৮১
আন্তর্জাতিক নং: ৮০৯০
ঈমান ও ইসলামের বর্ণনা
(১১) পরিচ্ছেদঃ মু'মিনের মর্যাদা, তাঁর গুণাগুণ ও বৈশিষ্ট্য প্রসঙ্গে
(৮১) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বিলাল (রা)-কে নির্দেশ দিলেন (এবং) সেমতে তিনি মানুষের মধ্যে এই মর্মে আহ্বান রাখলেন যে, মুসলিম (সমর্পিত) আত্মা ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না । [বুখারী ও মুসলিম]
كتاب الإيمان والإسلام
(11) باب في فضل المؤمن وصفته ومثله
(81) عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أمر بلالا فنادى في الناس أنه لا يدخل الجنة إلا نفس مسلمة
tahqiqতাহকীক:তাহকীক চলমান