মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

২. ঈমান ও ইসলামের বর্ণনা

হাদীস নং: ৮২
আন্তর্জাতিক নং: ১৪৭৬৪
ঈমান ও ইসলামের বর্ণনা
(১১) পরিচ্ছেদঃ মু'মিনের মর্যাদা, তাঁর গুণাগুণ ও বৈশিষ্ট্য প্রসঙ্গে
(৮২) আবূ যুবাইর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির (রা)-কে সেই নিহত ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, যে নিহত হওয়ার পর সুহাইম (রা) ঘোষণা দিয়েছিলেন। তিনি (এ ব্যাপারে) বলেন, আমরা হুনাইনে অবস্থান করছিলাম, তখন নবী করীম (ﷺ) সুহাইম (রা)-কে এই মর্মে নির্দেশ দেন- যেন তিনি মানুষের মধ্যে ঘোষণা দেন যে, মু'মিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না (অন্য বর্ণনায়, সাবধান জান্নাতে প্রবেশ করবে না)। বর্ণনাকারী বলেন, আমি জানি না কেউ একজন নিহত হয়েছিল কি না। মুসা ইবন্ দাউদ বলেন, একজনকে হত্যা করা হয়েছিল । [এ গ্রন্থ ছাড়া অন্যত্র হাদীসটি পাওয়া যায় নি। এ হাদীসের সনদে একজন বিতর্কিত রাবী আছেন ।]
كتاب الإيمان والإسلام
(11) باب في فضل المؤمن وصفته ومثله
(82) وعن أبي الزبير قال سألت جابرا (يعني بن عبد الله رضي الله عنهما) عن القتيل الذي قتل فأذن فيه سحيم قال كنا بحنين فأمر النبي صلى الله عليه وسلم سحيما أن يؤذن في الناس أنه لا يدخل الجنة (وفي رواية ألا لا يدخل الجنة) إلا مؤمن قال ولا أعلمه قُتِلَ أَحَدٌ قال موسى بن داود قَتَلَ أحدا
tahqiqতাহকীক:তাহকীক চলমান