মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

২. ঈমান ও ইসলামের বর্ণনা

হাদীস নং: ৭৯
আন্তর্জাতিক নং: ১৭৩৮৮
ঈমান ও ইসলামের বর্ণনা
(১০) পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি ঈমান আনা এবং যে ব্যক্তি তাঁকে না দেখে ঈমান আনে তাঁর ফযীলত প্রসঙ্গে
(৭৯) আবূ আব্দুর রহমান আল-জুহানী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, (একদা) আমরা রাসূল (ﷺ)-এর সমীপে উপস্থিত ছিলাম, এমন সময় দুইজন আরোহীর আগমন ঘটল। রাসূল (ﷺ) তাদেরকে দেখতে পেয়ে বললেন, এরা দু'জন কিন্দী (গোত্রীয়) মাযহিজ' (যারা পিতার বাঁদীর সন্তান, এবং উত্তরাধিকারসূত্রে জন্মদাত্রী সেই বাঁদীর মালিক হওয়ার পর তার সাথে ব্যভিচার করেছে।) তারা নিকটবর্তী হওয়ার পর দেখা গেল, সত্যিই এরা ‘মাযহিজ'। এদের দু'জনের মধ্যে একজন রাসূল (ﷺ)-এর হাতে বাইয়াত হওয়ার জন্য তাঁর নিকটবর্তী হল । তিনি যখন (বাইয়াতের উদ্দেশ্যে) তার হাত ধরলেন, তখন সে বললো, ইয়া রাসূলাল্লাহ! আপনার অভিমত কী? ঐ ব্যক্তি সম্পর্কে, যে আপনাকে দেখলো, অতঃপর আপনার প্রতি বিশ্বাস স্থাপন করলো আপনার সত্যয়ন করলো এবং আপনার অনুসরণ করলো। তার পুরস্কার কী? তিনি বললেন, অভিনন্দন বা সুসংবাদ তাঁর জন্য। অতঃপর লোকটি তাঁর হাত স্পর্শ করে চলে এলো। এরপর দ্বিতীয়জন এগিয়ে গেল এবং বাইয়াতের জন্য তিনি তার হাত ধরলেন, তখন সে বললো, ইয়া রাসূলাল্লাহ্, আপনার অভিমত কী? সেই ব্যক্তি সম্পর্কে, যে আপনার প্রতি বিশ্বাস স্থাপন করলো, আপনাকে সত্যয়ন করলো এবং আপনার অনুসরণ করলো, অথচ সে আপনাকে দেখে নি। তিনি বললেন, তাঁর জন্য অভিনন্দন, তাঁর জন্য অভিনন্দন, তাঁর জন্য অভিনন্দন, অতঃপর লোকটি রাসূল (ﷺ)-এর হাত স্পর্শ করে চলে গেল। [দাওলাবী ও বাগাবী । এই হাদীসের রাবীগণ নির্ভরযোগ্য।]
كتاب الإيمان والإسلام
(10) باب في الإيمان بالنبي صلى الله عليه وسلم وفضل من آمن به ولم يره
(79) وعن أبي عبد الرحمن الجهني رضي الله عنه قال بينا نحن عند
رسول الله صلى الله عليه وسلم طلع راكبان فلما رآهما قال كنديان مَذْحِجِيَّانِ 1 حتى أتياه فإذا رجال من مذحج قال فدنا إليه أحدهما ليبايعه قال فلما أخذ بيده قال يا رسول الله أرأيت من رآك فآمن بك وصدقك واتبعك ماذا له قال طوبى له قال فمسح على يده وانصرف ثم أقبل الآخر حتى أخذ بيده ليبايعه قال يا رسول الله أرأيت من آمن بك وصدقك واتبعك ولم يرك قال طوبى له ثم طوبى له ثم طوبى له قال فمسح على يده وانصرف
tahqiqতাহকীক:তাহকীক চলমান